ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৯ জানুয়ারি ২০২১   ২৬৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মুস্তাফিজুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টায় হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার দেশের বাড়ি ময়মনসিংহে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। করোনা সংক্রমণের পর থেকে দীর্ঘ এক মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডা. মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী লুলু রহমান ও ছেলে রাইদসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

কানেকটিকাট প্রবাসী গোলাম আহমেদ জানিয়েছেন, আজ শনিবার দুপুর ১টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই মরদেহ দাফন করা হবে।

ডা. মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa