ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৮৬ বার পঠিত
দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন, ন্যায্য শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন চা শ্রমিকরা।

শনিবার (৮ আগস্ট) সকালে নিউ সমনবাগ চা বাগানে প্রধান অফিস প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নিউ সমনবাগ চা বাগান ও মোকাম ডিভিশনের চা শ্রমিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক চা শ্রমিক ও ছাত্র যুবকরা অংশ নেন। তারা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।

সমাবেশে নিউ সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার এর সভাপতিত্বে রাঙ্গাচরণ সাঁওতাল এর সঞ্চালনায় উক্ত গণবিক্ষোভ শুরু হয়।

বক্তারা বলেন, দেশের চা শিল্প ও জাতীয় অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরিতে পরিবার-পরিজন নিয়ে জীবনধারণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এবং তারা দ্রুত এ সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযৌক্তিক হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করছে। তারা হস্তক্ষেপমুক্ত পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন নির্বাচন আয়োজনের দাবি জানান, যাতে শ্রমিকরা স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও তারা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। তাদের এক দফা দাবি- দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন। একই সঙ্গে সাংগঠনিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

গণবিক্ষোভে ‘ দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এবং ‘বাংলাদেশের চা শ্রমিক ঐক্যবদ্ধ হও’সহ বিভিন্ন স্লোগানে বাগান এলাকা মুখরিত হয়ে ওঠে। সমাবেশ থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর এবং চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুজিত কানু।সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়ার, সাবেক ইউপি সদস্য বুটন রিকমুন, সমনবাগ চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতাল, সহ-সাধারণ সম্পাদক স্বপন চাষা,
মোকাম ডিভিশনের পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতি। সাধারণ সম্পাদক চৈতন সাহা, ও পঞ্চায়েত কমিটির সকল নেতৃবৃন্দ।

চা বাগানের নারী চা শ্রমিক নেতৃত্ব দেন মনিমিতা বাকতি, সিলা রিকমুন, ও মোকাম ডিভিশনের নারী নেত্রী জানকি গড়াইত, ছাত্র যুবক ও সর্বস্তরের চা শ্রমিকরা ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa