ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে দুই যুবক গুলিবিদ্ধ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৯৬ বার পঠিত
যশোরের মনিরামপুরে মাছের ঘেরে দুই যুবক গুলিবিদ্ধ

যশোরের মনিরামপুরে মাছের ঘেরে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হরিদাশকাঠি ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- শ্রীপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম মনির (৩৫) ও তার শ্যালক জাহিদুল ইসলাম (২৪)। প্রথমে তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মনিরুলের ভাই আক্তার হোসেন বলেন, মনিরুল ও জাহিদুল শুক্রবার রাত দেড়টার দিকে মাছের ঘেরের পানি সেচ দিতে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে তারা গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তার তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শর্টগানের গুলিতে দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa