ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে নিযাচা’র বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও সচেতনমূলক লিফলেট বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০১ জানুয়ারি ২০২৪   ১৭৪ বার পঠিত
মৌলভীবাজারে নিযাচা’র বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও সচেতনমূলক লিফলেট বিতরণ

নিরাপদ যানবাহন চাই (নিযাচা)’র ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সোমবার ১ জানুয়ারি দুপুর ১২টায় সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক লিফলেট বিতরণে নিরাপদ যানবাহন চাই (নিযাচা)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি’র সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ শাহ মোস্তফা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ছালেহ আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক শ. ই. সরকার জবলু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সৈয়দ শাহ মোস্তফা কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ রেজাউল করীম, প্রভাষক মোঃ আসাদুল্লাহ, শ্রীবাস সূত্রধর, মোঃ সাইফুল্লাহ, সুদীপ দেবনাথ, শমসেরেরনগর সিএনজি পরিচালনা কমিটির সভাপতি সুজা আহমেদ, নিরাপদ যানবাহন চাই (নিযাচা) মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মোঃ জুনেদ উদ্দিন, সদস্য অন্নি দে প্রমুখ উপস্থিত ছিলেন।

নিরাপদ যানবাহন চাই (নিযাচা)’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আলম রনি বলেন- নিরাপদ যানবাহন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, লিফলেট, পোস্টার, ফেস্টুন, প্লেকার্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, পথচারি ও যানবাহন চালকদেরকে সচেতনত করে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা, মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট পরিধানে সচেতনতা সৃষ্টি, শিক্ষিত নতুন চালক তৈরি করা ছাড়াও, কেন্দ্রীয় নির্দেশানুযায়ী ফুটওভার ব্রিজ/আন্ডারপাস, জেব্রা ক্রসিং এবং অন্যান্য নিয়মকানুন মানতে পথচারীদের সচেতন করে তুলতে কাজ করে যাচ্ছে মৌলভীবাজার জেলা শাখা।

উল্লেখ্য- নিরাপদ যানবাহন চাই (নিযাচা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানীর নিবন্ধনকৃত (রেজিঃ নং- এস-১৩৭৮১/২০২২) একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। নিযাচা তৃণমূল পর্যায় থেকে সারাদেশে নিরাপদ যানবাহন নিশ্চিত করার জন্য ‘নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য’ এ বার্তা নিয়ে ২০১৯ সালের ১ জানুয়ারী থেকে কাজ শুরু করে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa