ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২   ৯৪৯ বার পঠিত
মৌলভীবাজারের কমলগঞ্জে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে  নিখোঁজ হওয়ার, দুই ঘন্টা পর নিজ বসত ঘরের পিছনের গর্তে প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার। নিহত ফাতেমা জান্নাত মৌ (৬) কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রথম শ্রেণির ছাত্রী।  সে কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে । মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের কেছুলুটি গ্রাম থেকে বুধবার (৯ মার্চ) বিকলে ৫ টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টায় তার লাশ পাওয়া যায়।

নিহত শিশুর বাবা ফরিদ মিয়া বলেন, তার মেয়ে ফাতেমাকে বুধবার বিকেলে আছরের নামাজের পর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যায় ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্তের মধ্যে তাকে পেট ও গলাকাটা ক্ষত বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। তিনি থানায় মামলা দায়ের করবেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ছাত্রীটিকে নির্মমভাবে গলা কাটা হয় ও চাকু দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। শিশুটির দেহের অনেক অংশে কুপানোর দাগও রয়েছে। ঠিক কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্তে  বেরিয়ে আসবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa