ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

মোহনপুরে ওএমএসের চাহিদা বেশি, বরাদ্দ কম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ২৬৮ বার পঠিত
মোহনপুরে ওএমএসের চাহিদা বেশি, বরাদ্দ কম

দরিদ্র মানুষের জন্য চালু করা সরকারের খোলাবাজারে (ওএমএস) চাল-আটা বিক্রির কার্যক্রম শুরু হয় সকাল ৯ থেকে। যেসকল দোকানে বিক্রি করা হবে পণ্য, তার সামনে ভোরের আলো ফোটার আগেই দেখা যায় শত শত নারী-পুরুষ। আছে শিশুরাও। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা সদরে দেখা গেল এমন দৃশ্য।

ওএমএস নিতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম। কেশরহাট পৌরসভায় ডিলার রয়েছে তিনজন। তাই পণ্য পাওয়া নিশ্চিত করতে এত সকাল থেকে দাঁড়িয়ে আছেন তাঁরা। শেষ পযন্ত কেউ পান, কেউ পান না। কেশরহাট পৌরসভার তিনটি স্থানে ওএমএসের পণ্য বিক্রি কার্যক্রম চলছে। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও থেকে পণ্য কিনতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরছেন অধিকাংশ ক্রেতা।

বৃহস্পতিবার সরেজমিনে কেশরহাট পৌরসভার ডিলার কেন্দ্রে দেখা গেছে, ওএমএসের কেন্দ্রগুলোতে কর্মহীন মানুষের উপচে পড়া ভিড়। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুরে খালি হাতে ফিরছেন কেউ কেউ। উপকারভোগীদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে ৫০-৬০ টাকা কেজি দরে চাল ও ৩২-৩৫ টাকা করে আটা বিক্রি হচ্ছে। এমনিতেই পরিবারের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা। এ অবস্থায় ৩০ টাকা কেজির চাল ও ১৮ টাকা দরের আটা পেতে লাইন ধরেছেন তাঁরা। কেশরহাট পৌর এলাকার ওএমএস ডিলার মো. কামরুজ্জামান বুলু, মো. ইকবাল হোসেন ও মো. মহাসিন আলী জানান, চাহিদা খুব বেশি। বিক্রি শুরুর কয়েক ঘণ্টায়ই চাল-আটা শেষ হয়ে যাচ্ছে। তিন ডিলারের মাধ্যমে তিন টন চাল ও তিন টন আটা বিক্রি করা হচ্ছে। তবে চালের চেয়ে আটার চাহিদা বেশি।

মোহনপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, সপ্তাহে ছয়দিন তিন ডিলারের মাধ্যমে তিন টন চাল ও তিন টন আটা বিক্রি করা হচ্ছে। তবে বরাদ্দের তুলনায় চাহিদা অনেক বেশি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa