ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মোবাইলে ব্যস্ত রাঁধুনি, ফুটন্ত কড়াইয়ে পড়ে শিশুর মৃত্যু!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৩৮২ বার পঠিত
মোবাইলে ব্যস্ত রাঁধুনি, ফুটন্ত কড়াইয়ে পড়ে শিশুর মৃত্যু!

রান্না হচ্ছিল মিড ডে মিলের জন্য। এ সময় ফুটন্ত কড়াইয়ের আশেপাশে খেলছিল একটি শিশু। পাশেই ছিল রাঁধুনি। খেলতে খেলতে গরম কড়াইতে ছিটকে পড়ল ওই শিশু। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, রাঁধুনি শিশুদের দিকে নজর না দিয়ে দিনভর মোবাইলে ব্যস্ত থাকায় এই বিপত্তি ঘটেছে। এ ঘটনায় এফআইআর দায়ের করেছে নিহত শিশুর পরিবার। তদন্তের নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মির্জাপুরের একটি স্কুলে। সেখানেই খেলা করছিল বছর তিনেকের এক শিশু। অভিযোগ, রাঁধুনি সামনে উপস্থিত থাকলেও, তার কানে ছিল হেডফোন। তাই শিশু কী করছে, সেদিকে খেয়াল ছিল না তার। খেলতে খেলতেই অসাবধানবশত চুলায় বসানো ফুটন্ত তরকারির কড়াইতে পড়ে যায় ছোট্ট শিশুটি। চিৎকার করতে থাকলে নজর পড়ে মোবাইলে ব্যস্ত রাঁধুনি এবং শিক্ষক-শিক্ষিকাদের। সঙ্গে সঙ্গে তাকে গরম কড়া থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শিশুটির।

এই খবর পাওয়ামাত্রই কান্নায় ভেঙে পড়ে ওই শিশুর পরিবার। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতাতেই তাদের সন্তানের মৃত্যু হয়েছে বলেই দাবি পরিজনদের।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa