ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

মোদি সরকারের বাজেটে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ২৯১ বার পঠিত
মোদি সরকারের বাজেটে মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার

মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রথম পূর্ণমেয়াদের নারী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ শনিবার দেশটির সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। আর সেই বাজেটে প্রত্যাশা পূরণ হল না! তাই বাজেট পেশ করার পরই মুখ থুবড়ে পড়ল দেশটির শেয়ার বাজার।

 

 

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, মোদি সরকারের এই বাজেট ঘিরে প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের। কিন্তু বাজেট যে একেবারেই বিনিয়োগকারীদের খুশি করতে পারেনি, তা সূচকের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। বাজেট পেশ শেষ হওয়ার আগেই ৯৮৮ পয়েন্ট পড়ল সেনসেক্স। আর নিফটি ৩০০ পয়েন্ট নেমে দাঁড়াল ১১৬৬২ পয়েন্টে।

 

 

 

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এই বাজেট নিযে বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেকটাই ছিল। বাজেট পেশের আগেই একদফা সূচক নিম্নগামী হলেও প্রথমদিকে বাজেট ভাষণ শুরু করার পর পরই উঠতে শুরু করেছিল সূচক। সেনসেক্স দেড়শো পয়েন্টেরও বেশি উঠেছিল। কিন্তু খুব বেশি স্থায়ী হল না সেটা। ঘণ্টাখানেক পর থেকেই সূচকের পতন শুরু হয়।

এমনিতেও শেয়ার বাজার শনিবার বন্ধ থাকে। কিন্তু বাজেট উপলক্ষে এদিন শেয়ার বাজার খোলা ছিল। সকাল ১১টা থেকে সংসদে দীর্ঘ বাজেট পেশ করতে শুরু করেন অর্থমন্ত্রী। তার কিছুক্ষণ পর থেকেই শেয়ার বাজার হুড়মুড়িয়ে নামতে শুরু করে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa