ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

মালয়েশিয়ায় গরুর ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০   ৩১৮ বার পঠিত
মালয়েশিয়ায় গরুর ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় গরুর সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ আলি সেলিম (২৮) নামে এক বাংলাদেশি মোটরসাইকেল আরোহী। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দেশটির পাহাং রাজ্যের জালান মেরাপোহ-কেম সুঙ্গাই রেলাউ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, নিহত মোহাম্মদ আলি সেলিম ও তার বন্ধু মোহাম্মদ শাহ আলম কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে কেম সুঙ্গাই রেলাউর তাদের বাসার উদ্দেশে যাচ্ছিলেন। হঠাৎ একটি গরু দৌড়ে সামনে চলে এলে মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম। নিহত সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় এক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপর বাংলাদেশি মোহাম্মদ শাহ আলমের বাম হাত ভেঙে যাওয়ায় তাকে কেলানতানের গুয়া মুসাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ধারা ৪১ (১)-এর অধীনে আরো তদন্ত করা হচ্ছে বলে জানায় স্থানীয় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa