ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

মালয়েশিয়ায় কংক্রিটের প্রাচীর ধস, ২ বাংলাদেশি আহত..

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ৩০ নভেম্বর ২০২০   ৩৩৫ বার পঠিত
মালয়েশিয়ায় কংক্রিটের প্রাচীর ধস, ২ বাংলাদেশি আহত..

মালয়েশিয়ায় একটি প্রাইভেট কলেজের লবিতে কাজ করার সময় মারাত্মক আহত হয়েছেন দুই বাংলাদেশি কর্মী। রবিবার কংক্রিটের প্রাচীর তাদের শরীরের ওপর ধসে পড়ে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, বান্দার ক্যাসিয়া এলাকায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার আজমি তাহার জানিয়েছেন, ভুক্তভোগীদের একজন ৪২ বছর বয়সী মোসাক। তার মুখ মারাত্মকভাবে জখম হয়েছে। গুঁড়িয়ে গেছে ডানহাতের পাতা। আরেকজন ৪০ বছর বয়সী মান্নান আব্দুল, তার পা এবং তলপেটে গুরুতর আঘাত লেগেছে।

আজমি তাহার বেরনামাকে বলেছেন, ‘আমরা বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পাই। এসে দেখি দুজনই ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছেন। পরে দুজনকে বের করা হয়।’

আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় সেবেরাং জয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ দাবি করছে, ওই দুই বাংলাদেশি কর্মী ওয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। শেষ দিকে এসে সেটি ধসে পড়ে।

পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa