ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে চার পাকিস্তানি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৯০ বার পঠিত
ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে চার পাকিস্তানি শিক্ষার্থী

ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে চার পাকিস্তানি শিক্ষার্থী। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জাফর মির্জা বুধবার এ কথা বলেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, চীনে বসবাস করছে পাকিস্তানি যেসব জনগোষ্ঠী, তার মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এর মধ্যে কমপক্ষে ৫০০ শিক্ষার্থী রয়েছেন করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরের কেন্দ্রীয় অংশে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
সেখানে পাকিস্তানের কমপক্ষে চারজন শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী

ইমরানের এই বিশেষ সহকারী। ইমরান খানের পক্ষে তিনি ওই শিক্ষার্থীদের পরিবারকে নিশ্চয়তা দিয়েছেন। বলেছেন, সরকার দায়িত্বশীল হিসেবে ব্যবস্থা নেবে।
আক্রান্ত এসব শিক্ষার্থী ও চীনে সব পাকিস্তানির বিষয়ে উপযুক্ত দায়িত্ব নিয়ে কাজ করবে সরকার। তার ভাষায়, আমাদের নিজেদের সন্তানকে যেভাবে আমরা যত্ন নেই, তাদেরকেও একই ভাবে যত্ন নেয়া হবে। পাকিস্তানে এখনো করোনা ভাইরাস শনাক্ত হয়নি বলে তিনি নিশ্চিত করেন। তবে চারজনকে সন্দেহজনকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। তিনি আরো বলেছেন, ওইসব ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
এখন পর্যন্ত এ ভাইরাসে চীনে মারা গেছেন ১৩২ জন মানুষ। চীন ও এর বাইরে আক্রান্তের সংখ্যা ৬০০০ ছাড়িয়ে গেছে। ওদিকে বুধবার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত একজনের খবর নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa