ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিসিবির চাকরি ছাড়লেন ট্রেনার মারিও

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৩২৫ বার পঠিত
বিসিবির চাকরি ছাড়লেন ট্রেনার মারিও

চাকরি ছাড়লেন ট্রেনার মারিও ভিল্লাভারানে। বুধবার চাকরিতে ইস্তফা দেন তিনি। মারিও সমকালকে জানান, আইপিএলে কাজের সুযোগ পাওয়ায় বাংলাদেশ ছাড়ছেন। ২০১৪ সাল থেকে জাতীয় দলের ট্রেনার হিসেবে আছেন এ শ্রীলংকান।

চন্ডিকা হাথুরুসিংহের সময় থেকে জাতীয় দলের ট্রেনার হিসেবে নিয়োগ পান মারিও। চন্ডিকা বিসিবির চাকরি ছাড়লেও মারিও ঢাকায় থেকে যান। ২০১৯ সালের বিশ্বকাপের পর তার চুক্তির মেয়াদ তৃতীয় দফায় দুই বছর বাড়ানো হয়। বাংলাদেশে আসার আগে শ্রীলংকা ক্রিকেট বোর্ডে ছয় বছর ট্রেনার হিসেবে কাজ করেছেন মারিও।

এক যুগ ধরে আন্তর্জাতিক দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার, যেটা আইপিএলে কাজের সুযোগ করে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগগুলোতে তিন মাস কাজ করলেই মোটা অঙ্কের সম্মানী দেওয়া হয়। তবে আইপিএলে মারিওর দল সম্পর্কে জানা যায়নি। শ্রীলংকার পেশাদার ক্রিকেটার ছিলেন মারিও। ফাস্ট মিডিয়াম বোলিং করতেন।

জাতীয় দলের কাছাকাছি থাকলেও দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি তার। বেশিরভাগ সময় ‘এ’ দলের হয়ে দেশে-বিদেশে খেলেছেন। প্রথম শ্রেণির এক যুগের ক্যারিয়ারে ৩৭৮ উইকেট তার। খেলোয়াড়ি জীবন শেষে পেশা হিসেবে ফিটনেস কোচের চাকরি বেছে নেন তিনি। মারিও কোচিং ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় পার করেছেন বাংলাদেশে। জাতীয় দলের ক্রিকেটাররা খুবই নির্ভরশীল ছিল তার ওপর।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa