ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী জেলা আ.লীগের জেল হত্যা দিবস পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৩ নভেম্বর ২০২১   ২৯০ বার পঠিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী জেলা আ.লীগের জেল হত্যা দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে জেল হত্যা দিবস। সকালে মহানগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ব্যক্তিবর্গ।

এ সময় রাজশাহী জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করেন। জেলা আওয়ামী লীগের অলোকার মোড়স্থ অস্থায়ী কার্যালয় থেকে জেল হত্যা দিবসের একটি শোক র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চারনেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার মাজারে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী জেলা আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের এড. লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী রাজশাহী -৩ আসনের এমপি আয়েন উদ্দিন, বরন্দ্রে বহুমুখী উন্নয়ন র্কতৃপক্ষ চেয়ারম্যান বেগম আখতার জাহান, রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি মো. রবিউল আলম বাবুসহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে নগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনটি পালনে সিটি কর্পোরেশনে আলোচনা সভা সহ নানা আয়োজন রয়েছে। সন্ধ্যায় নগরীর ৪০টি স্থানে প্রর্দশিত হবে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের জীবন ও কর্মের উপর প্রামান্য চিত্র।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa