ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন

বাঘায় নিষিদ্ধ বিরল প্রজাতির ‘সাকার’ মাছ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ জুন ২০২৪   ১৮০ বার পঠিত
বাঘায় নিষিদ্ধ বিরল প্রজাতির ‘সাকার’ মাছ উদ্ধার

রাজশাহীর বাঘায় একটি পুকুরে ধরা পড়েছে বিরল প্রজাতির তিনটি ’সাকার’ মাছ। শনিবার (৮ জুন ) সন্ধায় উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া গ্রামের জমির উদ্দিনের পুকুরে মাছ তিনটি ধরা পড়ে।

এ বিষয়ে পুকুর মালিক জমির উদ্দিন বলেন, বাড়ি সাথে ছোট পুকুরে দেশীয় জাতের রুই, কাতল, তেলাপিয়া, মৃগেল ও নদীর ছোট ধানী পোনা মাছ ছাড়া হয়েছিল। শনিবার সন্ধ্যার আগে এই মাছ ধরার জন্য জাল ফেলা হয়। এ সময় জালে বিরল প্রজাতির তিনটি মাছ পাওয়া যায়। এ ধরনের অপরিচিত মাছ দেখে হতবাগ হয়ে পড়ি। পরে মাছটি অন্যান্যরা দেখে ’সাকার’ মাছ হিসেবে চিহৃত করে।

লম্বাকৃতির কাঁটাযুক্ত শরীরে কোন আঁশ নেই, মুখটা বড়। কালো রংয়ের শরীরে হলুদ রংয়ের ছাপ রয়েছে। মাছ তিনটির ওজন এক কেজি হয়েছে। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, এটি রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।

এই রাক্ষুসে মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে এ মাছ থাকবে, সেখানে দেশীয় প্রজাতির মাছ খেয়ে ফেলে। এই মাছ দূষিত পানিতে টিকে থাকতে পারে। এই মাছের কাটা বেশি, মাংস কম, তাই মানুষ এগুলো খায় না। সাকার মাছ নিষিদ্ধ করা হয়েছে, কোথায় এ ধরণে মাছ পাওয়া গেলে মাটিতে পুতে ধ্বংস করতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa