ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাগমারায় এসডিজি স্থানীয়করণ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ২৫২ বার পঠিত
বাগমারায় এসডিজি স্থানীয়করণ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্প (ইএএলজি) এর উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) স্থানীয়করণ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর সহযোগিতায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করতে চাইলে করণীয় বিষয়ে তথ্য উপস্থাপন করেন, ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মস্তফা কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম মাহমুদ হাসান, শিক্ষা কর্মকর্তা মনিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম.মাহবুবুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান সহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa