
পহেলা বৈশাখ উপলক্ষে দেশের অন্যতম ল্যান্ড শেয়ারিং রিয়েল এস্টেট কোম্পানি সেলমন ডেভেলপার্স লিমিটেড-এর আয়োজনে রাজধানীর বনশ্রীসংলগ্ন ত্রিমোহনী এলাকায় অবস্থিত সেলমন ওয়েসিস পার্কে “ঐতিহ্যে বৈশাখ | পান্তা-ইলিশ উৎসব-১৪৩৩” শীর্ষক অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আনন্দকে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের জন্য হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয় এক মিলনমেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মেহেরাজ উদ্দিন ফয়সাল, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনাত আরিফ, মহাব্যবস্থাপক (বিক্রয়) আলী করিমসহ সম্মানিত ক্রেতা, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
সকাল ১০টায় অতিথিদের স্বাগত জানানোর মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সূচনা হয়। এ সময় বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি অতিথিদের জন্য পরিবেশন করা হয় বৈশাখের ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্যবস্থাপনা পরিচালক মেহেরাজ উদ্দিন ফয়সাল বলেন, “আমাদের সেলমন ওয়েসিস পার্কের প্রতিটি দিক—অবস্থান, নকশা, নির্মাণের মান এবং কমিউনিটি সুবিধাসমূহ—এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে এটি গ্রাহকদের জন্য একটি স্মার্ট ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ হয়ে ওঠে।”
এদিকে, সেলমন ওয়েসিস পার্কের একজন ক্রেতা আমিনুল হক জানান, “অনুষ্ঠানে এসে শেষ পর্যন্ত জমি শেয়ার বুকিং না করে থাকতে পারিনি। তাদের কার্যক্রম আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।”
উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনাত আরিফ বলেন, “আমরা সবসময় গুণগতমান, স্বচ্ছতা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।”
এছাড়া মহাব্যবস্থাপক (বিক্রয়) আলী করিম বলেন, “বনশ্রীসংলগ্ন ত্রিমোহনীতে আমাদের বর্তমান আবাসিক প্রকল্প সেলমন ওয়েসিস পার্ক এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যেখানে আধুনিক জীবনযাপন ও স্মার্ট বিনিয়োগ একসাথে মিলেছে।”
দুপুর ২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে নারীদের জন্য কোল বালিশ খেলা এবং পুরুষদের জন্য হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
