ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বগুড়ায় ফেনসিডিল ও মাদকসহ আটক ৩:র‍্যাব-১২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ২৭৮ বার পঠিত
বগুড়ায় ফেনসিডিল ও মাদকসহ আটক ৩:র‍্যাব-১২

বগুড়ায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় বলে রাতে র‍্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।র‍্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আটক তিনজন হলেন- ধুনট উপজেলার ধামাচামা এলাকার মো. মজনু মিয়া (৩২), সদর উপজেলার মাটিডালি ফকিরপাড়া এলাকার মো. স্বপন (২৪) ও জয়পুরপাড়া এলাকার মো. আ. মতিন (৩৫)।বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রাম ও সদর উপজেলার ইয়াকুবিয়া মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩৭৫ গ্রাম গাঁজা, ৩৮৭ বোতল ফেনসিডিল, ঢাকা মেট্রো-ন-১৭-১২৮১ রেজিস্ট্রেশনের একটি পিকআপ, তিনটি মোবাইল ও ছয়টি সিমকার্ডসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানায় র‍্যাব।

 

 

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া ধুনট ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa