ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগের নিশ্চয়তার আহ্বান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০২ নভেম্বর ২০২৫   ১৩৪৪ বার পঠিত
প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগের নিশ্চয়তার আহ্বান

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগের নিশ্চিতার আহ্বান জানিয়ে মতবিনিময় সভা করেছে মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকরা।

ইতালির মিলানোর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব রিয়াজুল ইসলাম কাওছার।

অনুষ্ঠান সঞ্চালক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।

অন‍্যান‍্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব শিমুল, প্রচার সম্পাদক রতন হক, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ শিশু, সদস্য সাইফুল ইসলাম মোল্লাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রবাস থেকে প্রতিটি নির্বাচনে ভোট প্রদান করা। আর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আগামী নির্বাচনের মাধ্যমে। তাই প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষিতভাবে প্রয়োগের নিশ্চিতার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের প্রতি।

এছাড়াও প্রবাসীদের লাশ বিনা শর্তে সরকারি খরচে প্রেরণ, প্রনদনা নয় বরং প্রবাসী পেনশন প্রদানের জোর দাবি জানিয়েছেন মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিক নেতারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa