ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পাঁচবিবিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কাজে বাঁধা প্রদানের অভিযোগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৬২ বার পঠিত
পাঁচবিবিতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কাজে বাঁধা প্রদানের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে আগামী ৭ ফেব্রুয়ারী ৭ম ধাপের ইউপি নির্বাচন। প্রচন্ড শীত উপেক্ষা করে প্রার্থীরা
প্রচারণা চালিয়ে গেলেও আওলাই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদের নির্বাচনী কাজে নৌকা প্রার্থীর লোকজন
বাধা প্রদানের অভিযোগ করা হয়েছে রিটার্নিং অফিসারের নিকট। আজ শনিবার রিটার্নিং অফিসারের নিকট দাখিল করা অভিযোগে জানা গেছে, মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ ও তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী
প্রচারণা, পোষ্টার ও ব্যানার নিয়ে প্রচারণা চালাতে গেলে নৌকা মার্কার কর্মী,সমর্থকরা ব্যানার ও পোষ্টার লাগাতে বাধা প্রদান করে। উত্তেজিত জনতা
তাদের বাধা দিলে তাদেরও মারপিট করা হয়। মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতিনালী বাজার, চাঁনপাড়া, শিরট্টি, গোড়নাসহ বিভিন্ন এলাকায় মাইক প্রচারে বাধা প্রদান, ব্যানার পোষ্টার ছিড়ে ফেলা হয়। আজ শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে আওলাই বিএম কলেজের সামনে তার প্রচারণা মাইক ভাংচুর করা হয়েছে। প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণা চালানোর দাবী জানিয়েছেন তিনি। পাঁচবিবি উপজেলা নির্বাচন কমিশনার মোঃ সহিদুল ইসলাম জানান,এবিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য পাঁচবিবি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, ওই এলাকায় পুলিশের সাথে ম্যাজিষ্ট্রেট টহল দিচ্ছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ২০১১ সালে মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ আওয়ামীলীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করে বিজয়ী হন। ২০১৬ সালে নৌকা নিয়ে সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এবার দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa