ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পাঁচবিবিতে বাবার সাথে মাঠে কাজ করছেন অষ্টম শ্রেনীর ছাত্রী প্রতীমা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   ২৩১ বার পঠিত
পাঁচবিবিতে বাবার সাথে মাঠে কাজ করছেন অষ্টম শ্রেনীর ছাত্রী প্রতীমা

করোনা ও ওমিক্রণের প্রভাব বিস্তার রোধে দু’সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়ালেখার ও জামা-কাপড় কিনার টাকা জমানোর আশায় বাবা সাথে স্কুল পড়ুয়া মেয়ে মাঠে কৃষি কাজ করছেন প্রতীমা। প্রতীমা বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার গরীব অসহায় আজীবন অন্যের বাড়িতে ও মাঠে শ্রমিকের কাজ করে সংসার চালায় শ্রী গোবিন্দ্র চন্দ্র। সংসারে অতিরিক্ত অভাব হলে মাঝে মধ্যে স্ত্রীও মাঠে ঘাটে শ্রমিকের কাজ করে থাকেন। করোনায় স্কুল বন্ধ থাকার এমন সুযোগ কাজে লাগাতেই বাবার সঙ্গে স্কুল পড়ুয়া মেয়ে প্রতীমা রানী বাড়তি আয়ের আশায় মাঠে ইরি ধানের চারা তোলা ও লাগানোর কাজ করছে কয়েক দিন যাবৎ। স্কুল যেই ক’দিন বন্ধ থাকবে সেই ক’দিন প্রতীমা বাড়তি আয়ের জন্য শ্রমিকের কাজ করবে বলেও জানায় ওই ছাত্রীটি। পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকার কেজি স্কুল শিক্ষক অখিল চন্দ্র এর ইরি বীজতলায় প্রতীমা তার বাবাসহ গ্রামের অন্য কাকি পিশিদের সঙ্গে চারা তোলার কাজ করতে দেখা যায়। স্কুল শিক্ষক ইছহাক আলী বলেন,প্রতীমা ক্লাশে পড়াশোনায় ভালো ও মেধাবী। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন,এবছর অতিরিক্ত শীত ও ঘন কুয়াশা না হওয়ায় ইরি ধানের বীজতলা ভাল হয়েছে। এই উপজেলার কৃষকরা ২০ হাজার হেঃ জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষে প্রায় ১২’শ হেঃ জমিতে বীজতলা প্রস্তুত করেছেন।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa