ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

পর্যটকদের আগামী তিন দিন সাজেকে না যাওয়ার পরামর্শ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   ১৫৪ বার পঠিত
পর্যটকদের আগামী তিন দিন সাজেকে না যাওয়ার পরামর্শ

পাহাড়ে স্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে আগামী তিন দিন সাজেকে পর্যটক ভ্রমণ না করার জন্য নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাহাড়ে আপাতত পরিস্থিতি শান্ত থাকলেও তিন দিনের জন্য সাজেক ভ্রমণ থেকে পর্যটকদের নিরুৎসাহীত করতে হবে। সম্প্রীতি পাহাড়ে যে সহিংসতার ঘটনা ঘটেছে এ রেশ এখনো কাটেনি। তাই নতুন করে কোনো অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ আইন-শৃঙ্খলা সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এ সময় রাঙামাটি পুলিশ সুপার মো. ড. এস এম ফরহাদ হোসেন ও রাঙামাটি অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান আরও বলেন, স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা অতিগুরুত্বপূর্ণ। সম্প্রতি খাগড়াছড়িতে স্থানীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের ডাকে অবরোধের কারণে সাজেকে অনেক পর্যটক আটকা পড়েছিল।

তিনি বলেন, অবরোধের কারণে গাড়ি চলাচল যেহেতু বন্ধ ছিল, তাই ইচ্ছা না থাকলেও পর্যটকদের সাজেকে তিন দিন অবস্থান নিতে হয়। তাদের নিরাপত্তায় পুলিশ-সেনাবাহিনী ব্যাপক পরিশ্রম করেছে। পর্যটকদের কটেজ ভাড়া অর্ধেক করে দেওয়া হয়। পর্যটকদের সব খবর রাখা হয়। তিন দিন পর সেনাবাহিনী বিশেষ নিরাপত্তায় পর্যটকদের পৌঁছে দিয়েছে। এ ঘটনা যাতে পুনরায় না হয়। তাই আপাতত সাজেক ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। পরিবেশ পরিস্থিতি একেবারে শান্ত হলে সাজেক ভ্রমণে পর্যটকদের আর বাধা ধাকবে না।

এ সময় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় বিভিন্ন পর্যটক সম্পৃক্ত ব্যবসায়ীরা জেলা প্রশাসনের সিদ্ধান্ত স্বাগত জানায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa