ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২০   ৩৬৩ বার পঠিত
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৪

যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে আরও কমপক্ষে ১৯ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায়।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ শহরের পার্শ্ববর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির নিকটবর্তী একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গিরিখাতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

 

স্থানীয় অগ্নিনির্বাপণ দপ্তরের প্রধান ইসমাইল ভিলকা বলেছেন, দুর্ঘটনার মাত্র আধাঘণ্টা আগেই যাত্রীবাহী বাসটি রাজধানী শহর থেকে উত্তরাঞ্চলীয় কোরিপাতা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

উল্লেখ্য, দেশটিতে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) লা পাজের পশ্চিমাঞ্চলে একটি কার্গোর সঙ্গে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হন। তাছাড়া অপর এক দুর্ঘটনায় নিহত হন আরও তিনজন।

বিশ্লেষকদের মতে, মূলত কম দৃশ্যমানতা এবং চালকদের অসাবধানতার কারণে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে দুর্ঘটনাগুলো বেশি ঘটে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa