ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নিহত হিমেলের নামেই হচ্ছে রাবির নির্মাণাধীন একাডেমিক ভবন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   ৩৩৬ বার পঠিত
নিহত হিমেলের নামেই হচ্ছে রাবির নির্মাণাধীন একাডেমিক ভবন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাক দুর্ঘটনায় নিহত হিমেলের পক্ষে সাধারণ শিক্ষার্থীদের দেওয়া নয় দাবির সবকটি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা মাঠে সাধারণ শিক্ষার্থীদের সাথে এক উন্মত্ত আলোচনায় এসব দাবি মেনে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নব্য নিযুক্ত প্রক্টর অধ্যাপক আশাবুল হক, গণসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
আলোচনার একপর্যায়ের শিক্ষার্থীরা নয়টি দাবি তুলে ধরে। দাবিগুলো হলো :
১. নিহত হিমেলের পরিবারকে নূন্যতম ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক।
২. ট্রাক ড্রাইভারকে আটক ও বিচারের আওতায় আনতে হবে
৩. নির্মাণাধীন ভবনের নাম ও যে রাস্তায় দূর্ঘটনা ঘটেছে সেটির নাম হিমেলের নামে রাখা ।
৪. বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ঠিক না করা পর্যন্ত সব ধরনের অবকাঠামো উন্নয়ন কাজ বন্ধ থাকবে।
৫. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে
৬. বিশ্ববিদ্যালয়েল প্রবেশের কাজলা, মেইন গেইট ও বিনোদপুরে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে।
৭. বিশ্ববিদ্যালয়ের সকল নীতিনির্ধারণে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।
৮. অতি দ্রæত রাকসু নির্বাচন দিতে হবে।
৯. আহত রিয়েলের চিকিৎসার ব্যয়ভার ও আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

দাবি উত্থাপন শেষে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন ‘সকল দাবি গুরুত্ব দিয়ে অতিদ্রæত বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্পূর্ণ ক্যাম্পাসে লাইটের ব্যবস্থা করা হয়েছে।’তিনি আরও বলেন, ‘দাবি অনুযায়ী নির্মাণাধীন ভবনের নাম নিহত মাহবুব হাবিব হিমেলের নামে রাখা হবে । এছাড়াও দূর্ঘটনার স্থানে তাঁর নামে একটি স্মৃতিফলক নির্মাণ করা হবে। তিনি জানান, আহত রিমেলের ব্যয়ভার গ্রহণ, ক্ষতিপূরণ ও ধ্বংস হওয়া বাইকটির পরিবর্তে নতুন একটি মোটরসাইকেল দেওয়া হবে।

উল্লেখ্য, নিহত হিমেলের নামে তার পরিবারকে একটি একাউন্ট খুলে দেওয়া হবে যেখানে প্রতিমাসে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এরই অংশ হিসেবে আজ সকালে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকার চেক প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa