ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইক চূর্ণবিচূর্ণ, নারী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৩২১ বার পঠিত
ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইক চূর্ণবিচূর্ণ, নারী নিহত

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ইজিবাইকে থাকা এক নারী নিহত হয়েছেন। তার নাম জহুরা বেগম (৩২)। এ ঘটনায় আরও ইজিবাইকে সাতজন আহত হয়েছেন। উপজেলার মহিষাশী বাজার এলাকায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক কাইয়ুমকে (৩৩) আটক করেছে পুলিশ।নিহত জহুরা বেগম উপজেলার বালিয়া ইউনিয়নের ইদ্রিস আলীর স্ত্রী। আটক কাইয়ুম একই উপজেলার কালামপুর এলাকার নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, মহিষাশী বাজার এলাকায় ঢাকাগামী এসবি লিংকের একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ইজিবাইকে থাকা জহুরাসহ আটজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করেন। অন্যদের কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।ধামরাইয়ের কাওয়ালী পাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa