ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

দৈনিক সিলেটের ডাক’র প্রকাশনা সংক্রান্ত মামলা : রেহাই পেলেন রাগীব আলী ও আব্দুল হাই

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৮৮ বার পঠিত
দৈনিক সিলেটের ডাক’র প্রকাশনা সংক্রান্ত মামলা : রেহাই পেলেন রাগীব আলী ও আব্দুল হাই

 

সিলেটের আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক সিলেটের ডাক’র প্রকাশনা সংক্রান্ত মামলা থেকে পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক রাগীব আলী ও সম্পাদক আব্দুল হাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালত-এর বিচারক মোঃ শরীফ উদ্দীন এই আদেশ দেন।
ওই মামলায় ২০১৭ সালের ৯ মার্চ দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি দেশের বরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী ও পত্রিকার সম্পাদক তাঁর ছেলে আব্দুল হাইকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন আদালত। আসামী পক্ষ সাজা ও দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করেছিলেন।
জানা গেছে, ভূমি সংক্রান্ত দুটি মামলায় ২০১৬ সালের ১০ আগস্ট সিলেটের আদালত ড. রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই সময়ে চিকিৎসা নিতে ভারতে যান ড. রাগীব আলী ও আব্দুল হাই। গ্রেফতারি পরওয়ানা নিয়ে দেশের বাইরে অবস্থানকালে রাগীব আলী ও তাঁর ছেলে ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা প্রকাশ করেন। পত্রিকায় রাগীব আলীর নাম প্রকাশক ও তাঁর ছেলে আব্দুল হাইয়ের নাম সম্পাদক হিসেবে ছাপা হয়।
গ্রেফতারি পরওয়ানাভুক্ত হওয়ার পর বিদেশে থাকাবস্থায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করে প্রকাশক ড. রাগীব আলী ও সম্পাদক আব্দুল হাই পাঠকদের সাথে প্রতারণা করেছেন এমন অভিযোগে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর নগরীর উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার আদালতে একটি মামলা দায়ের করেন। পরের বছরের ৯ মার্চ মামলার রায় ঘোষণা করা হয়। ২০১৭ সালের ৯ মার্চ ওই মামলার রায় ঘোষণা করেন আদালত।
এ রায়ের বিরুদ্ধে আপীল করেন ড. রাগীব আলী ও আব্দুল হাই। পত্রিকা প্রকাশ সংক্রান্ত মামলাসহ তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর কারাগার থেকে মুক্তি লাভ করেন রাগীব আলী ও আব্দুল হাই। এরপর রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন আসামীপক্ষ। গতকাল বুধবার ওই মামলায় আসামী শিল্পপতি ড. রাগীব আলী ও আব্দুল হাইকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি মো. নওশাদ আহমদ চৌধুরী এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট ময়নুল ইসলাম।
অপরদিকে, ২০১৭ সালের ১৮ জুন পত্রিকা প্রকাশ সংক্রান্ত মামলা দায়েরের আগেই শিল্পপতি ড. রাগীব আলী সাজাপ্রাপ্ত অভিযোগ এনে এক দুষ্কৃতকারীর অভিযোগের প্রেক্ষিতে তাঁর মালিকানাধীন পত্রিকা ‘দৈনিক সিলেটের ডাক’-এর প্রকাশনার অনুমোদন বাতিল করে দেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। ৩৩ বছরের পুরনো পত্রিকাটি ৩২৫ তম সংখ্যা প্রকাশ করে তখন বন্ধ হয়ে যায়।
এরপর ২০১৭ সালের ২৯ নভেম্বর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পত্রিকাটি প্রকাশে কোনো বাধা নেই বলে আদেশ দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa