ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

দেশের প্রত্যেক উপজেলা থেকে বছরে ১ হাজার কর্মী বিদেশ যাবে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০   ৩১৭ বার পঠিত
দেশের প্রত্যেক উপজেলা থেকে বছরে ১ হাজার কর্মী বিদেশ যাবে

দেশের প্রত্যেক উপজেলা থেকে প্রতি বছর ১ হাজার করে কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। বৃহস্পতিবার বিকালে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রবাসীদের সকল ধরণের তথ্যসেবা দিতে যাত্রা শুরু করা ‘বিদেশযাত্রা’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় এই প্ল্যাটফর্ম তৈরি করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

অভিবাসন খাতে তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে অভিবাসীদের সহায়তা করতে ‘বিদেশযাত্রা’ প্ল্যাটফর্ম একটি সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন সচিব।

উদ্বোধনী অনুষ্ঠানে আইওএম বাংলাদেশের মিশন প্রধান গিওরগি গিগাওরিসহ অভিবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa