ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে মিছিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১৬ বার পঠিত
দিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভ, ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে মিছিল

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নজিরবিহীন ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সোমবার যন্তর মন্তর ও আশপাশের এলাকায় হাজারো শিক্ষার্থী ও তরুণ জড়ো হন। কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা, প্রায় তিন হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন এবং ইন্টারনেট সেবা বন্ধের পরও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যান।

পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেতৃত্বহীন’ এই বিক্ষোভকারীরা যন্তর মন্তর থেকে রাইসিনা মার্গ হয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে যান। সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, সংসদ ভবনের প্রায় ১০০ মিটার দূরে বাস আড়াআড়ি করে রেখে পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেওয়ার চেষ্টা করে। তবে এর আগেই তাঁরা কয়েকটি ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যান।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন

সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ঘেরাও কর্মসূচির ডাক দেয় অনলাইনভিত্তিক যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

এর আগে অধিকারকর্মী সোনম ওয়াংচুক যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন। ১৮ জুলাই ভোরে পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে দেয়। প্রায় ২০ দিন অনশনের পর তাঁর প্রতি সংহতি জানিয়ে অনেকে বিক্ষোভে যোগ দেন বলে জানা গেছে।

আলোচনায় বসে সরকার

বিক্ষোভের তীব্রতা বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে। সিজেপির সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে দায়িত্ব দেওয়া হয়।

সিজেপি সদস্য সৌরভ দাস জানান, প্রথমে সরকারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও পরে একজন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও তাঁরা তা গ্রহণ করেননি। পরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন তাঁরা।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানান, বিক্ষোভকারীদের প্রতিনিধিদলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং তাঁরা একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

সরকারের ভেতরেও বৈঠক

বিক্ষোভের পরিস্থিতি নিয়ে সংসদের ভেতরে এনডিএ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা বৈঠক করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। ধারণা করা হচ্ছে, নিট প্রশ্নপত্র ফাঁস ও চলমান বিক্ষোভ নিয়ে সেখানে আলোচনা হয়েছে।

এক সরকারি কর্মকর্তা জানান, শুরুতে বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তাঁরা সংসদের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও পরে লাঠিচার্জ করে।

উত্তর প্রদেশের আজমগড় থেকে আসা এক বিক্ষোভকারী নীতীশ বলেন, “প্রশ্নপত্র ফাঁসের জন্য সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে।” তিনি জানান, প্রথম ব্যারিকেড ভাঙার পর তাঁরা প্রায় বাধাহীনভাবেই সংসদের কাছাকাছি পৌঁছে যান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa