ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেই ছাত্রলীগ নেতা রিয়াদকে বহিস্কার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩০৬ বার পঠিত
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেই ছাত্রলীগ নেতা রিয়াদকে বহিস্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান রিয়াদকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখাক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেসব বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ০১/০২/২০১০ তারিখে সংঘঠিত এক অনাকাঙ্খিত ঘটনায় জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শহিদুল ইসলাম খান রিয়াদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হলো।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার মাহবুব মমতাজি, বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টার নুরুল আমিন জাহাঙ্গীরকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠে ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম খান রিয়াদ এর বিরুদ্ধে। এ নিয়ে পত্র পত্রিকায় খবর প্রকাশ হলে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই গেন্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম খান রিয়াদ। জিডিতে তিনি সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ করেন, তারা কেন্দ্রে ‘বিএনপি জামাতের এজেন্ট হিসেবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করেন’।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa