ঢাকা
১৭ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ৬৩ বার পঠিত
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৫ জুলাই: দেশে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহজনক আর্থিক লেনদেনের নজরদারি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) মোট ৩০ হাজার ১৯৯টি সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের প্রতিবেদন (এসটিআর/এসএআর) জমা পড়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএফআইইউর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে জানানো হয়, জমা পড়া প্রতিবেদনের মধ্যে ২০ হাজার ৫২৪টি ছিল সন্দেহজনক লেনদেন (এসটিআর) এবং ৯ হাজার ৬৭৫টি ছিল সন্দেহজনক কার্যক্রমের (এসএআর) প্রতিবেদন। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল ১৭ হাজার ৩৪৫টি।

প্রতিবেদনে বলা হয়, মোট প্রতিবেদনের ৯৫ শতাংশই এসেছে ব্যাংক খাত থেকে। ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকগুলো ২৮ হাজার ৭৫৫টি প্রতিবেদন জমা দিয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।

বিএফআইইউর বিশ্লেষণে বলা হয়েছে, নিয়ন্ত্রক সংস্থার কঠোর তদারকি, উন্নত প্রযুক্তির ব্যবহার, ঝুঁকিভিত্তিক পর্যবেক্ষণ এবং অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি সম্পর্কে আর্থিক প্রতিষ্ঠানের সচেতনতা বৃদ্ধির ফলে সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিবেদন দাখিলের হার বেড়েছে। পাশাপাশি অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি, বৈদেশিক মুদ্রা লেনদেন এবং ডিজিটাল হুন্ডিসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ আর্থিক কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa