ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ক্রিকেটে ফিরছেন পন্টিং-ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩৭৬ বার পঠিত
ক্রিকেটে ফিরছেন পন্টিং-ওয়ার্ন

কেবল পন্টিং আর শেন ওয়ার্নই নন; ক্রিকেট মাঠে অবসর ভেঙে ফিরছেন অস্ট্রেলিয়ার আরো অনেক কিংবদন্তি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, গতি তারকা ব্রেট লি, বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক, অলরাউন্ডার শেন ওয়াটসন আরো আছেন জাস্টিন ল্যাঙ্গারও।

আগামী ফেব্রুয়ারির ৮ তারিখ মেলবোর্নে আয়োজিত হবে প্রীতি এই ম্যাচটি। এই ম্যাচ থেকে উপার্জিত অর্থের পুরোটাই দান করা হবে দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে। এই ব্যাপারে শেন ওয়ার্ন বলেন, ‘এমন দু:সময়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। হোক সেটা ক্রিকেট মিউজিক, ছবি কিংবা টিভি যে যেখান থেকে পারবেন আশা করব সাহায্যের জন্য এগিয়ে আসবেন।‘

কেবল দেশীয় ক্রিকেটার কিংবা অন্যান্য ক্ষেত্রের কিংবদন্তিদের নিয়েই আয়োজন হবে না এই প্রীতি ম্যাচের। সেই সঙ্গে বিশ্বের নানান প্রান্তের কিংবদন্তিদেরও আমন্ত্রণ জানাবে অজিরা। এই তালিকায় নাম আছে ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এছাড়া আরো আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্র্যায়ান লারাকেও।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa