ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে জম্ম- মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ২৬৬ বার পঠিত
কাজিপুরে জম্ম- মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১২০ জন গ্রাম পুলিশকে শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধনে গ্রাম পুলিশের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাইকা-ইউজিডিপি প্রকল্পের আর্থিক সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এতে রিসোর্স পারসন হিসেবে আলোচনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, প্রকল্প প্রতিনিধি (ইউডিএফ) আব্দুল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa