ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৬ অক্টোবর ২০২০   ৪২৮ বার পঠিত
করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ

যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদের আরোগ্য কামনায় গত ২৫ অক্টোবর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে যুক্তরাষ্ট্র যুবলীগ এ দোয়া-মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি কামনা করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামাল হুসেন। মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাতে যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদের আশু রোগ মুক্তি কামনা করা হয়।

দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ, কমিউনিটি এক্টিভিস্ট নুরে আলোম জিকু, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন, সদস্য সাদেকুর রহমান, মোশাহিদ চৌধুরী, জামাল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নাফিজুর রহমান তুরান, শাহীন কামালী, রেজা আবদুল্লাহ স্বপন, সেলিম রেজা, আজাদুল কবীর, নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, হুমায়ূন কবির, নিউ ইয়র্ক মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হুসেন, সহ-সভাপতি আনসার আলী, ব্রঙ্কস যুবলীগ সেক্রেটারি মহিবুর রহমানসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তির জন্যে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa