ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

‘উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে বাংলাদেশি যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২৫ নভেম্বর ২০২০   ৩১৯ বার পঠিত
‘উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত হওয়ায়’ সিঙ্গাপুরে বাংলাদেশি যুবক আটক

সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুরে আহমেদ ফয়সাল (২৬) নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। গত ২ নভেম্বর তাকে আটক করা হয়েছে বলে দ্য স্ট্রেইটস টাইমস।

সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস পত্রিকা আটক বাংলাদেশি আহমেদ ফয়সালের ছবি দিয়ে খবর প্রকাশ করে লিখেছেন, যে এই নির্মাণ শ্রমিককে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে ২ নভেম্বর। আটক ফয়সালের সঙ্গে ফ্রান্সের হামলার কোনো সম্পৃক্ততা সিঙ্গাপুর কর্তৃপক্ষ পায়নি। – খবর বিবিসি বাংলা।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ফয়সাল উগ্রপন্থী মতাদর্শে অনুপ্রাণিত এবং ধর্মের নামে সশস্ত্র সহিংসতা চালাতে পারেন বলে এমন তথ্য পেয়েছে। তারা জেনেছে, ফয়সাল ইসলামিক স্টেটের হয়ে ইরাক ও সিরিয়ায় লড়াই করার জন্য সিরিয়া যেতে চেয়েছিলেন এবং তিনি সিঙ্গাপুরে ছুরি কেনেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হয়েছে, ফয়সাল দাবি করেন তিনি এসব অস্ত্র বাংলাদেশে ব্যবহারের জন্য কিনেছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফ্রান্সবিরোধী’ পোস্ট দেওয়ায় সিঙ্গাপুরে কর্মরত ১৫ বাংলাদেশি নির্মাণ শ্রমিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সন্ত্রাসী হামলার ঘটনার পর তারা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিয়েছিল, যা সহিংসতায় ইন্ধন দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। তবে এসব পোস্টে কী ছিল তা কর্তৃপক্ষ জানায়নি।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানিয়েছেন, সিঙ্গাপুর থেকে ১২জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে বলে তারা শুনেছেন।

এই বাংলাদেশিরা বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছাতে পারেন- এমন একটা ধারণা তারা পেয়েছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে বলেছেন। তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সিঙ্গাপুরে কোন সহিংস কর্মকাণ্ড ঘটানোর কোন পরিকল্পনা তার ছিল না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa