ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়?

আশ্রয়ণ প্রকল্পের ফাঁকা জায়গায় ফল বাগান করে স্বপ্ন বুনছেন এক দম্পতি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   ৪০৪ বার পঠিত
আশ্রয়ণ প্রকল্পের ফাঁকা জায়গায় ফল বাগান করে স্বপ্ন বুনছেন এক দম্পতি

জয়পুরহাটের পাঁচবিবিতে আশ্রয়ণ প্রকল্পের ফাঁকা জায়গা ফেলে না রেখে আম, জাম, কলা, কাঁঠাল ও লিচুর বাগান করে স্বপ্ন বুনছেন হিন্দু সম্প্রদায়ের এক দম্পতি ।

উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের জীবনপুর এলাকার আশ্রয়ণ প্রকল্পের ফাঁকা জায়গায় বিভিন্ন প্রকার ফলজের গাছ লাগানোর দৃশ্য দেখা যায়।

এ সময় কথা হয় হিন্দু সম্প্রদায়ের দম্পতি মিথাইল-লক্ষীর সাথে। তারা বলেন, আমাদের জায়গা জমি নেই। কয়েক বছর আগে জীবনপুর পুকুর পাড়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সরকারীভাবে একটি ঘর পাই। ঘরটি পাওয়ার পর ঘরের পাশে ফাঁকা জায়গাগুলো ফেলে না রেখে আম জাম কলা কাঁঠাল লিচু গাছ ও বিভিন্ন রকমের সবজি চাষ করেছি। এখন বাজার থেকে সবজি কিনতে হয় না। আম গাছেই আছে ২০ টি। এবার প্রতিটি গাছে প্রচুর পরিমান আম ধরছে। আমরা খেয়েও আম বাজারে বিক্রি করতে পারিবো।

লক্ষী রানী বলেন, আমরা তো গরীব মানুষ অভাবের মধ্যদিয়ে দিন কাটে। আমাদের সংসারে ৩ টা ছেলে তাদের লেখাপড়ার অনেক খরচ। তাই আমি বসে থাকি না। মানুষের বাড়িতে দিন হাজিরা সকল প্রকার কৃষি কাজ করে থাকি। এর পাশাপাশি বাড়িতে হাঁস মুরগি ও ছাগল পালন করে থাকি।

স্থানীয় বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন,জীবনপুর পুকুর পাড়ে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সরকারী ভাবে ঘর পাওয়া প্রতিটি পরিবারের লোকজন কমবেশি তাদের বাড়ির চার পাশের ফাঁকা জায়গা ফেলে না রেখে বিভিন্ন ধরনের ফল ও সবজির চাষ করে আসছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa