ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬   ২১৫ বার পঠিত
আমাকে একটু বাঁচতে সাহায্য করুন: তাহসান

গত বছরের শুরুতে গায়ক ও অভিনেতা তাহসান খান এবং রোজা আহমেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও চলতি বছরের শুরুতেই আলাদা হয়েছেন তারা। বিয়ের কয়েক মাসের মধ্যেই দুজনের পথ আলাদা হয়ে গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এ নিয়ে তাহসানকে অসংখ্য ফোন কল ও নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

এবার আলাদা থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান। এই পরিস্থিতিতে মানসিকভাবে চাপে রয়েছেন জানিয়ে তাহসান বলেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে, প্রচুর ফোন কল আসছে। আমি একটু শান্তি চাই। আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’

গত জুলাই মাসের শেষদিক থেকেই তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না। তবে ঠিক কী কারণে তাদের বিচ্ছেদ হচ্ছে সে বিষয়ে এখনো কিছু বলতে রাজি নন তাহসান। আজ শনিবার দেশের জাতীয় এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান খান বলেন, ‘যে গুজব ছড়িয়েছে, তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। কয়েক মাস ধরেই আলাদা থাকছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট।

এর আগে, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে— আইরা তাহরিম খান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa