ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

২০ টাকা নিয়ে, চানাচুর বিক্রেতার মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৪৬৪ বার পঠিত
২০ টাকা নিয়ে, চানাচুর বিক্রেতার মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধারের ২০ টাকা নিয়ে মারামারিতে কদবুত আলী (৬৪) নামে এক চানাচুর বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কদবুত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়কাটা গ্রামের কদবুত আলী ও একই গ্রামের আব্বাস মিয়া চানাচুর বিক্রি করেন। কয়েকদিন আগে আব্বাস মিয়ার কাছ থেকে ২০ টাকা ধার নেন কদবুত আলী। শনিবার দুপুরে আব্বাস মিয়া পাওনা ২০ টাকা চাইতে গেলে কদবুত আলীর সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়।

 

 

 

 

একপর্যায়ে আব্বাস মিয়া মারধর করলে কদবুত আলী মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে চানাচুর বিক্রেতা আব্বাস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, ২০ টাকার জন্য আব্বাস মিয়া ও কদবুত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে মারামারির সময় কদবুত আলী মারা যান।

 

ওসি বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস মিয়াকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa