ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১৮২ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও, ভয় দেখিয়ে চাঁদাবাজি

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ৩২৯ বার পঠিত
১৮২ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও, ভয় দেখিয়ে চাঁদাবাজি

নারীদের সঙ্গে নানা প্রলোভনে, নানা উপায়ে শারীরিক সম্পর্ক করতেন তারা। নামকরা এ দুই ব্যবসায়ী সেসব শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে রাখতেন, এরপর সে ভিডিওকে পুঁজি করে ভয় দেখিয়ে চাঁদা দাবি করতেন তারা। আর অবাক করা বিষয় হলো একটি দুটি নয়, ১৮২ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।

সংবাদমাধ্যম এই সময় জানায়, কলকাতায় ঘটেছে এই ঘটনা। ১৮২ সেক্স ভিডিওসহ কলকাতার নামকরা দুই ব্যবসায়ী আদিত্য আগরওয়াল ও অনীশ লোহারুকাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ অনীশের বাসার কর্মী কৈলাস যাদবকেও গ্রেপ্তার করেছে।

শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত দুই ব্যবসায়ী। পরে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

গ্রেপ্তার হওয়া আদিত্য আগরওয়াল পরিবারের ‘এথনিক-ওয়্যার’ নামে রিটেইল চেইনের ব্যবসা রয়েছে। আর কলকাতা শহরে বহু হোটেল রয়েছে লোহারুকা পরিবারের। লোহারুকা পরিবারের এক সদস্যের দাবি, অনীশকে ফাঁসানো হয়েছে। আর আগরওয়াল পরিবারের সঙ্গে কথা বলতে ফোন করা হলে কল কেটে দেওয়া হয়।

কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার জয়েন্ট কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন, এই দুই ব্যবসায়ী বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক তৈরি করে শারীরিক মেলামেশা করত। শারীরিক মেলামেলার ভিডিও ধারণ করে রাখত তারা। গ্রেপ্তার অনীশের ল্যাপটপ থেকে এমন ১৮২টি ভিডিও উদ্ধার করা হয়েছে। তার প্রত্যেকটিতে আলাদা আলাদা নারীকে দেখা যাচ্ছে। ক্লিপিংগুলো ২০১৩ সালে ধারণ করা।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, জেরায় দুই অভিযুক্ত স্বীকার করে নিয়েছে যে, তারা নারীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে এমন জায়গায় নিয়ে শারীরিক মেলামেশা করত যেখানে আগে থেকেই ক্যামেরাপ বসানো থাকত। ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দিয়ে একটি ডেটা ব্যাংক করে তারা। এরপর এক যুবতীর কাছে ৫ লাখ টাকা দাবি করে। যাদব ফোন করে টাকা চায়। প্রাথমিকভাবে ওই যুবতী টাকা দিয়েও দেন। এরপর আবার তার কাছ থেকে ১০ লাখ টাকা চাওয়া হলে, তিনি কলকাতা পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa