ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’

হবিগঞ্জে দুই নারীর দেহে মিলল ২ কোটি টাকার ইয়াবা!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ২৫৩ বার পঠিত
হবিগঞ্জে দুই নারীর দেহে মিলল ২ কোটি টাকার ইয়াবা!

সিলেট থেকে হানিফ পরিবহন যোগে ঢাকায় আসছিলেন দুই নারী। ওইসময় অবৈধ পণ্য নিয়ে রওনা হয়েছিলেন তারা। এমন গোপন খবর আসে হবিগঞ্জের অতিরিক্ত এসপি শেখ মোহাম্মদ সেলিমের কাছে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ওই দুই নারীর দেহের পেট ও বুক থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার করে।

 

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটার নতুন ব্রিজ গোলচত্বরে স্থাপন করা চেকপোস্ট থেকে দুই নারীকে আটক করা হয়। আটকরা হলেন- নাহিদা বেগম ও শাহিনা খাতুন।

এই প্রসঙ্গে হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লাহ বলেন, গোপন খবর পাওয়ার পর নতুন ব্রিজ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয় পুলিশ। সেখানে হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি এলে থামার সংকেত দেয়া হয়। ওই সময় দুই নারী বাস থেকে নেমে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন। এতে পুলিশের সন্দেহে পড়েন তারা। তাৎক্ষণিক তাদের ধাওয়া দিয়ে ধরা হয়।

 

 

পরে উভয়ের দেহ তল্লাশি করা হয়। ওইসময় হবিগঞ্জে দুই নারীর পেট ও বুক থেকে ৬১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। একই সঙ্গে তাদের ব্যবহৃত দুটি মোবাইল উদ্ধার করা হয়।

এদিকে এরইমধ্যে তারা বেশ কয়েকজন সঙ্গীর নাম জানিয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa