ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হঠাৎ ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০   ৩৫৬ বার পঠিত
হঠাৎ ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল

আগামী ৮ ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এদিন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তার কারাবর্ষপূর্তির দিন। বুধবার (৫ ফেব্রুয়ারি) তারা সেখানে যান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

 

 

প্রতিনিধি দলে ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং সেলিমুজ্জামান সেলিম। এ সময় শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সমাবেশের অনুমতির বিষয়ে আমরা আলাপ করেছি। তবে পুলিশের পক্ষ থেকে এখনও অনুমতি দেয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সমাবেশের দিন ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন তারা ব্যস্ত থাকবেন। তাই ঘরোয়াভাবে সমাবেশ করার অনুরোধ জানিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করব। তারপর দলের নীতিনির্ধারকদের বিষয়টি জানাব।

 

 

 

গেল ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবর্ষপূর্তির দিন ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ওইদিনই পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাকে বন্দি করা হয়। পরবর্তী সময়ে আপিলের পর হাইকোর্টে এই সাজা বেড়ে ১০ বছর হয়।

একই বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa