ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

সিলেট নগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৮৮ বার পঠিত
সিলেট নগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড

সিলেট নগরীর সুরমা পয়েন্টে ট্রাফিক পুলিশের মদদে বসছে সিএনজি অটোরিক্সার অবৈধ স্ট্যান্ড। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত শতাধিক সিএনজি পার্কিং করে থাকে। এই স্ট্যান্ডের কারণে যেমন যানবহন চালাচলে নিষেধাঙ্গা ও যানজট সৃষ্টি হয়। ঠিক তেমনি মানুষের চলাচলের অসুবিদা হচ্ছে। সুরমা পয়েন্ট থেকে জালালাবাদ পার্ক পর্যন্ত দুই সারিতে প্রায় শতাধিক গাড়ি রাখার নির্দেশ দিয়েছেন টিআই আব্দুল মুকিত।

জানা গেছে, দীর্ঘদিন থেকে নগরীর সুরমা পয়েন্টে এই অবৈধ স্ট্যান্ড বসিয়ে হাজার হাজার টাকা আদায় করছে ট্রাফিক পুলিশ। মূলত এখানে কোন স্ট্যান্ডের অনুমেদন নেই। কোর্ট পয়েন্টে হচ্ছে সিএনজি অটোরিক্সার জন্য নির্ধারিত স্ট্যান্ড। এটা সম্পর্ণ রূপে অবৈধ স্ট্যান্ড।

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ এর অভিযানে নগরীর বিভিন্ন অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হলেও বহাল তবিয়তে সুরমা পয়েন্টর এই অবৈধ স্ট্যান্ড।

বর্তমানে এই স্ট্যান্ডটি টিআই আব্দুল মুকিত এর নেতৃত্বে রয়েছে। তিনি এখানকার সিএনজি চালকদের কাছ থেকে দৈনিক বড় অংকের টাকা আদায় করে সিএনজির স্ট্যান্ড বসিয়েছেন। যার ফলে এই চালকদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে অথবা গাড়ি সরানোর কথা বললে চালকরা টিআই মুকিতের সাথে আলাপ করার কথা বলেন। টিআই মুকিত টাকার বিনিময় এখানে গাড়ি রাখার এবং অবৈধ স্ট্যান্ড বসানোর নির্দেশ দিয়েছেন বলে জানান তারা।

এ বিষয়ে টিআই আব্দুল মুকিতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগে সিএনজি রাখা হতো যাত্রী ছাউনির পাশে। এখানো যানজট হওয়ার কারণে এখন সুরমা পয়েন্ট থেকে জালালবাদ পার্কের সামন পর্যন্ত গাড়ি রাখার নির্দেশ দিয়েছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa