ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সিলেটে র‌্যাবের অভিযানে মদসহ ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ২৮০ বার পঠিত
সিলেটে র‌্যাবের অভিযানে মদসহ ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত শনিবার বিকলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসএমপির এয়ারর্পোট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার।

অভিযানে এসএমপির এয়ারর্পোট থানাধীন বিমান বন্দর রোডস্থ মেসার্স উত্তরা পেট্রোলিয়াম এর সামনে থেকে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত আসামী এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান এলাকার বিরেন্দ্রে কর্মকারের পূত্র লিটন কর্মকার (২৮)। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে এসএমপির এয়ারপোট থানায় হস্তান্তর করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ সামিউল আলম এসকল তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa