ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সাতক্ষীরার প্রবাসীর স্ত্রীর কান কেটে নিল প্রতিবেশী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ৩০৩ বার পঠিত
সাতক্ষীরার প্রবাসীর স্ত্রীর কান কেটে নিল প্রতিবেশী

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় খাদিজা খাতুন (২৭) নামে এক গৃহবধূর ওপর হামলা চালিয়ে দুই কান কেটে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূ কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) তিনজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূর ভাই।

 

 

 

আহত গৃহবধূ খাদিজা খাতুন রঘুনাথপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী।
হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা খাতুন বলেন, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আমার মেয়ে মিম (৫) ও প্রতিবেশী মলি খাতুনের মেয়ে জিম (৫) একসঙ্গে খেলা করছিল। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনা নিয়ে তর্কের একপর্যায়ে আব্দুল মোমিন, মলি খাতুন, কুলছুম বিবি দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা ধারাল অস্ত্র দিয়ে আমার দুই কান কেটে দেয়। গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও দুই কানের দুল ছিনিয়ে নেয়।

 

 

এদিকে এ ঘটনায় গৃহবধূ খাদিজা খাতুনের ভাই আব্দুল জলিল বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন।
কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, এখনো মামলা রেকর্ড হয়নি। ঘটনাটি আমরা অনুসন্ধান করছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa