ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শিশু ইরা হত্যাকাণ্ড: ঘাতক বাবা বাবুল শেখের ফাঁসির আদেশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ১৩০ বার পঠিত
শিশু ইরা হত্যাকাণ্ড: ঘাতক বাবা বাবুল শেখের ফাঁসির আদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরা মনি হত্যা মামলায় একমাত্র আসামি বাবুল শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার দায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং একই আইনের ৯(৪)(খ) ধারায় ধর্ষণের চেষ্টার অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ফলে আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মোট দুই লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার তথ্য অনুযায়ী, গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেওয়ার কথা বলে প্রতিবেশী বাবুল শেখ শিশু ইরাকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন এলাকায় গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় শ্রমিকরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুই দিন পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে বাবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু ইরার শ্বাসনালি কেটে হত্যার কথা স্বীকার করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa