ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

যৌতুক চাওয়ায় বরের মাথা ন্যাড়া করে দিলেন কনেপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ৩০৩ বার পঠিত
যৌতুক চাওয়ায় বরের মাথা ন্যাড়া করে দিলেন কনেপক্ষ

বিয়ের জন্য সম্ভাব্য সব আয়োজন করেছিল পাত্রীপক্ষ। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে বিয়ের কথা পাকাপাকি। কিন্তু এতে মন ভরেনি বরের। বিয়েতে তার দাবি, একটি মোটরসাইকেল ও একটি সোনার হার। কিন্তু এই দাবি যে কাল হয়ে দাঁড়াবে তা হয়তো কখনও ভাবতেও পারেননি বর। ভারতীয় সংবাদ সংস্থা এ’এনআই বলছে, উত্তরপ্রদেশের এক তরুণ বিয়ের পাঁচদিন আগে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করেন হবু শ্বশুরের কাছে। বরের এই দাবির পর কনের অভিভাবকরা সময় চেয়ে নেন।

তারা জানান, ধীরে ধীরে তার সব দাবি মিটিয়ে দেয়া হবে। কিন্তু এতে বিশ্বাস করতে রাজি নন বর। মোটরসাইকেল ও সোনার হার না পেলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। এতে বেজায় চটে যান বিয়েতে উপস্থিত অতিথিরা। শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

এই ঝামেলার মাঝেই বিয়েতে উপস্থিত লোকজন যৌতুক চাওয়ার অপরাধে বরকে চেপে ধরে ক্ষুর দিয়ে মাথা অর্ধেক ন্যাড়া করে দেন। মাথার মাঝের দিকের অংশ কামিয়ে দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa