ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এগোতে দিচ্ছে না: তালেবান

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৯৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এগোতে দিচ্ছে না: তালেবান

আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধ অবসানে সেনা প্রত্যাহার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় অগ্রগতি হতে দিচ্ছে না বলে ওয়াশিংটনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছে তালেবান। ওয়াশিংটন ও তালেবান এখনো একটি সম্ভাব্য চুক্তি নিয়ে বিতর্ক করছে। নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে আফগানিস্তান ছেড়ে মার্কিন সেনারা চলে যেতে শুরু করবে কিনা তার প্রমাণ দেখানো নিয়ে মতানৈক্য চলছে দুই পক্ষের মধ্যে।তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে খুব কমই অগ্রগতি হয়েছে বলে মনে হচ্ছে। হোয়াইট হাউজের ওপর দোষ চাপিয়ে দেয়ার ক্ষেত্রে তালেবান যুক্তি দিয়ে বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তির পথ প্রশস্ত করার দাবি করলেও কার্যত তাদের দাবির তালিকা ক্রমবর্ধমান।তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় জানিয়েছেন, আফগান সমস্যা নিরসনে তালেবানেরও সদিচ্ছা ও ক্ষমতাও রয়েছে।

 

 

 

শান্তি আলোচনার প্রক্রিয়াটি ট্রাম্পের টুইট দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে অসংখ্য দাবি করা থেকে বিরত থাকতে হবে। তালেবানের এ মন্তব্য এলো একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এ দাবির পরে যে, তালেবানকে সদিচ্ছার বাস্তব প্রমাণ দিতে হবে। তালেবান সূত্রগুলো গত মাসে জানিয়েছিল তারা শান্তিচুক্তি চূড়ান্ত করার সুবিধার্থে সাত থেকে দশ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে। কিন্তু অন্য পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তা ছাড়া যুক্তরাষ্ট্রের আফগানবিষয়ক বিশেষ দূত জালমে খলিলজাদ জানিয়েছিলেন, তিনি তালেবানের সাথে শান্তি চুক্তি নিয়ে ফের আলোচনা শুরুর জন্য তৎপরতা শুরু করেছেন। সূত্র : এএফপি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa