ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী নিষেধাজ্ঞা সুস্পষ্ট সন্ত্রাসবাদ

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৫২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ইরান-বিরোধী নিষেধাজ্ঞা সুস্পষ্ট সন্ত্রাসবাদ

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞাকে সুস্পষ্ট সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, সব ধরনের আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন এবং জাতিসঙ্ঘের প্রস্তাব লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে শ্রেষ্ঠ বই প্রকাশকদের পুরস্কার প্রদানের এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় ইরানে ওষুধ আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, আমেরিকার এই সন্ত্রাসবাদী আচরণের কথা বই আকারে প্রকাশ করে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।ইরানের ওষুধ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি বলে মার্কিনীরা যে দাবি করছে তাকে ডাহা মিথ্যা বলে জানান প্রেসিডেন্ট রুহানি।

 

 

তিনি বলেন, ওয়াশিংটন ইরানের ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কার্যত সব ধরনের পণ্য আমদানির পথ আটকে দিয়েছে এবং এটি সুস্পষ্ট সন্ত্রাসবাদ।তবে আমেরিকার ইরান-বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও জানান হাসান রুহানি। তিনি বলেন, সব ধরনের চাপ, নিষেধাজ্ঞা ও ষড়যন্ত্র সত্ত্বেও চলতি ফার্সি বছরের বিগত ১০ মাসে ইরান বিভিন্ন দেশের সঙ্গে ৭২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন করেছে। বিষয়টিকে তিনি তার সরকারের উল্লেখযোগ্য সাফল্য বলে বর্ণনা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa