ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

ম্লান হচ্ছে বাঁশ-বেতের গৌরব: ঐতিহ্য টিকিয়ে রাখার আকুতি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ১৩৩ বার পঠিত
ম্লান হচ্ছে বাঁশ-বেতের গৌরব: ঐতিহ্য টিকিয়ে রাখার আকুতি

বাঁশ শিল্পে টিকে আছে সিলেটের রাজাপুর গ্রামের শতাধিক পরিবার

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের রাজাপুর গ্রাম আজও বংশপরম্পরায় ধরে রেখেছে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। গ্রামের অধিকাংশ পরিবার বাঁশের তৈরি বিভিন্ন কুটির শিল্পপণ্য উৎপাদন ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।

সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই চলছে বাঁশের তৈরি কুলা, ডালা, চাটাই, চালনি, টুকরি, চাঙ্গা, হাঁস-মুরগির খাঁচা এবং মাছ ধরা ও সংরক্ষণের বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ। নারী-পুরুষ, বৃদ্ধ থেকে শিশু-কিশোর—পরিবারের প্রায় সবাই কোনো না কোনোভাবে এ শিল্পের সঙ্গে জড়িত।

কারিগররা জানান, বছরের প্রতিটি সময়ই তারা এ কাজ করে থাকেন। স্থানীয় পাইকাররা বাড়ি থেকেই পণ্য সংগ্রহ করেন। এছাড়া স্থানীয় হাট-বাজারের পাশাপাশি সিলেটের বিভিন্ন এলাকাতেও এসব পণ্য বিক্রি করা হয়।

স্থানীয় কারিগর সাধই বিবি বলেন, “সারা বছর এ কাজ করেই আমাদের সংসার চলে। তবে সরকারি কোনো প্রশিক্ষণ বা আর্থিক সহায়তা এখনো পাইনি।”

প্রবীণ কারিগর মনুফর আরী বলেন, “এটি আমাদের পূর্বপুরুষদের পেশা। বাবা-মায়ের কাছ থেকে এ কাজ শিখেছি। বর্তমানে প্লাস্টিক পণ্যের ব্যাপক ব্যবহার ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এ শিল্প আগের মতো লাভজনক নেই।”

মাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, রাজাপুর গ্রামের প্রধান আয়ের উৎসই হচ্ছে বাঁশভিত্তিক কুটির শিল্প। ঐতিহ্যবাহী এ শিল্প টিকিয়ে রাখতে কারিগরদের প্রশিক্ষণ, সহজ ঋণ ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম বলেন, গ্রামটির বিষয়ে তিনি অবগত হয়েছেন। শিগগিরই পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa