
বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন,মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হওয়াটা দুঃখজনক। এই রকম ঘটনা রুখতে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় এম সাইফুর রহমান সড়কের অগ্নিকান্ডের ঘটনাস্হল পিংকি সু ষ্টোর পরির্দশনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রনালয়েও আমি ব্যক্তি উদ্যোগে যোগাযোগ করেছি। তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।এই পরিবারটি শহিদ পরিবার কিন্তু তারা স্বীকৃতি পায়নি।
স্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হবে উচ্চপর্যায়ে।
এসময় মন্ত্রী ক্ষতিগ্রস্তদের ১লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ,পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডঃ রাধা পদ দেব সজল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন প্রমুখ।
শেষে মন্ত্রী স্থানীয় পত্রিকা দৈনিক মৌমাছি কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
