ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

মৌলভীবাজারে হত্যা মামলার আসামি রাজন আহমদ কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৪৮০ বার পঠিত
মৌলভীবাজারে হত্যা মামলার আসামি রাজন আহমদ কে কুপিয়ে হত্যা  করেছে দুর্বৃত্তরা।

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে রাজন আহমদ রাজা নামের এক যুবককে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) সকাল ৯টার দিকে দিকে এ ঘটনাটি ঘটে।রাজন সদর উপজেলার বুদ্ধিমন্তপুর এলাকার আশিক মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে পীর বাহিনীর প্রধান নামে পরিচিত পীর আজাদ পার্শবর্তী বালিকান্দি কেয়াঘাট থেকে রাজনকে অপহরণ করে হিলালপুরস্থ পীর আজাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এ সময় পীর আজাদ ও তার সহযোগীরা ধারালো আস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে তাকে। হত্যার পর একটি সিএনজি অটো রিক্সায় রাজনের মরদেহ তোলে মৌলভীবাজার সদর হাসপালে পাঠিয়ে পীর আজাদ বাড়ি তালা দিয়ে পালিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজন পীর আজাদের ছোট ভাই রুবেল হত্যার এজহারভুক্ত ৮নং আসামী। বর্তমানে সে জামিনে ছিল। এঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।বিস্তারিত পরে জানানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa