ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

মৌলভীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক দুই

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ২৯১ বার পঠিত
মৌলভীবাজারে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক দুই

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে চা-বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলো- উপজেলার ভাড়াউড়া চাবাগানের মৃত অনিল দোষাদের ছেলে কৈলাশ দোষাদ (২৫) ও একই চাবাগানের মৃত পূজনা মৃধার ছেলে জহর লাল মৃধা (২৯)। তারা দুজনই ওই চা-বাগানের নাইট চৌকিদার বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরতলীর বধ্যভূমি-৭১ সংলগ্ন ভাড়াউড়া চা-বাগানের ভেতরে ধর্ষণের এ ঘটনা ঘটে।শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা জানান, তার নেতৃত্বে ঘটনার পরেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই ধর্ষককে আটক করতে সক্ষম হয়। অপর অভিযুক্ত টমটম চালককে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।তিনি আরো জানান, শুক্রবার সন্ধ্যার পর একই এলাকার বাসিন্দা আঞ্জব আলীর ছেলে অটোরিকশা চালক ইয়াকুব আলী (১৬) কিশোরীকে নিয়ে বধ্যভূমি-৭১ এলাকায় বেড়াতে যায়।

সেখানে রাত ৯টা পর্যন্ত অবস্থান করে রাস্তার পাশে ঝালমুড়ি খাওয়া অবস্থায় অপরিচিত এক টমটম চালক বাসায় পৌঁছে দিবে বলে তাদেরকে টমটমে উঠায়।এ সময় আগে থেকে সেখানে অবস্থান করা আটককৃত দুই ধর্ষক টমটমে উঠে ভাড়াউড়া চা-বাগানের নির্জন স্থানে তাদেরকে নিয়ে যায়।

 

সেখানে ধর্ষকরা মেয়েটির সাথে থাকা ইয়াকুবকে রশি দিয়ে বেঁধে টমটমে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। রাত সাড়ে দশটার দিকে কিশোরী ও ইয়াকুবকে বধ্যভূমির কাছাকাছি রাস্তায় নামিয়ে তারা টমটম নিয়ে পালিয়ে যায়।ঘটনা জানার পর মেয়েটির মা রাতেই থানায় মৌখিকভাবে অভিযোগ করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে ভাড়াউড়া চা-বাগান থেকে অভিযুক্তদের আটক করে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক বলেন, ‘ধর্ষণের অভিযোগে দুজনকে থানায় নিয়ে আসার পর ধর্ষণের শিকার মেয়েটি ও তার সঙ্গে থাকা ইয়াকুব দুজনকে শনাক্ত করেছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa